৫ মে ২০২৬

টেকনাফে পাহাড় ধস: নিহত একই পরিবারের ৫ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
টেকনাফে পাহাড় ধস: নিহত একই পরিবারের ৫ জন
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে টেকনাফ উপজেলারর হ্নীলা ইউনিয়নের ভিলিজারপাড়ায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় পাহাড় ধসে নিহত সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। এরআগে, মঙ্গলবার ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ও পানিতে ভেসে ছয় জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। দুপুরে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি