৮ মে ২০২৬

টেকনাফে হত্যা মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টেকনাফে হত্যা মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত

কক্সবাজার থেকে সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে‘বন্দুকযুদ্ধে’রোহিঙ্গা ডাকাতসহ দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনই যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার সাথে জড়িত।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় পুলিশ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার বুসিদং ইউনিয়নের হাসুরতা গ্রামের বাসিন্দা ও বর্তমানে টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের জমির আহমদের ছেলে মো: আব্দুল করিম (২৪) এবং মিয়ানমারের একই ইউনিয়নের পুইমালী গ্রামের বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে নেছার আহমদ (২৭) ওরফে নেছার ডাকাত।

নিহত দুইজনই যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামী। এ নিয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। নিহত সবাই রোহিঙ্গা সন্ত্রাসী বলে জানিয়েছেন পুলিশ।

টেকনাফ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামীরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা চাইল্ড ফেন্ডলী স্পেস অফিসের পিছনে পাহাড়ের উপরে পানির ট্যাংকির নিচে অবস্থান করার সময় টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পৌছায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে এএসআই কাজী সাইফ উদ্দিন (৩৫), কনস্টেবল নাবিল (৩০) ও রবিউল ইসলাম (৩৩) আহত হয়।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও রোহিঙ্গরা এগিয়ে আসলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে উপস্থিত স্থানীয় লোকজন ও রোহিঙ্গা মাঝিদের সহায়তায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুববকে উদ্ধার করে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ৯ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেছে। একই সাথে গুলিবিদ্ধ উদ্ধার দুই যুবকের পরিচয় উপস্থিত রোহিঙ্গা মাঝিদের সহায়তা শনাক্ত করা হয়েছে। মৃতদেহ দুইটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প ও টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি