Uncategorized
পররাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনাকে কেন্দ্র করে নিউ ইয়র্ক বিমানবন্দরে আ.লীগের দু'গ্রুপের হাতাহাতি
১ বছর আগে
by বাংলা প্রেস
টেকনাফ থেকে সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে একটি পোয়া মাছ আড়াই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। কালো রঙের মাছটির ওজন ৩৫ কেজি। গত শনিবার সকালে শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আবদুস শুক্কুরের মালিকানাধীন একটি ফিশিং ট্রলারের জেলেদের জালে এই পোয়া মাছটি ধরা পড়ে।
আবদুস শুক্কুর জানান, শনিবার বেলা ২টার দিকে জেলেরা শাহপরীর দ্বীপ জেটিঘাটে পোয়া মাছটি নিয়ে আসেন। তারপর এটি কিনতে আগ্রহ দেখান কয়েকজন। পরে লালু নামের এক ক্রেতা ২ লাখ ৫০ হাজার টাকায় মাছটি কেনেন।
লালু জানান, ৩৫ কেজি ওজনের পোয়ামাছটি কক্সবাজারে নিয়ে গেছেন। সেখানে দ্বিগুণ দামে মাছটি বিক্রির আশা করছেন তিনি।
বিপি/সিএস