৭ মে ২০২৬

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২,সাড়ে ৫লাখ ইয়াবা উদ্ধার !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২,সাড়ে ৫লাখ ইয়াবা উদ্ধার !

মো:জাহেদুল ইসলাম(জাহেদ),কক্সবাজার থেকে: কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারী নিহত হয়েছে।শুক্রবার দিবাগত রাতে নাফনদী ট্রানজিট জেটি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।এসময় ঘটনাস্থল থেকে অন্তত সাড়ে ১৭ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ফায়সাল হাসান খান বিষয়টি নিশ্চিত করেন।অধিনায়ক জানান,মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে টেকনাফ উপকুলে প্রবেশ করবে এমন সংবাদে উক্ত এলাকায় অভিযানে যায় এবং উক্ত এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান উদ্ধার করে বিজিবি।অপরদিকে শনিবার ভোর রাতে টেকনাফ পৌরসভা নাফনদী ট্রানজিট জেটি সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই ব্যাক্তি নিহত হয়।বিজিবির দাবী-নিহতরা মাদক পাচারকারী।

নিহতরা হল-স্থানীয় সুলতান আহমদের ছেলে আবদুল গফুর ও মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ সাদেক।এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা ও দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়।একইদিন সকালে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে এক লাখ ইয়াবা ও ২টি কিরিচ উদ্ধার করে।পরে মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি