৬ মে ২০২৬

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নয়াপড়া মোচনী শরণার্থী ক্যাম্পে পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্যও।

আজ শনিবার ৬ (মার্চ) ভোররাতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোচনী নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের এইচ ব্লকস্থ হাবিবের ঘোনা পাহাড়ের নিচে এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে চারটি এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গারা হলেন, নয়াপাড়া মুচনী ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে নুর আলম(২৩), একই ক্যাম্পের এইচ ব্লকের মোঃ ইউনুসের ছেলে মোঃ জুবায়ের(২০) ও এইচ ব্লকের ইমান হোসেনের ছেলে হামিদ উল্লাহ(২০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হ্নীলা মোচনী শরনার্থী ক্যাম্পের এইচ ব্লকস্থ হাবিবের ঘোনা পাহাড়ের নিচে অস্ত্র মজুদের খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে পাহাড়ের জঙ্গল থেকে পুলিশ লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন, এসআই স্বপন, কনস্টেবল মেহেদী ও কনস্টেবল মং। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারটি এলজি, সাত রাউন্ড তাজা কার্তুজসহ তিন রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি