টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত ১
জাহেদুল ইসলাম(জাহেদ), কক্সবাজার থেকে : টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি মাদক কারবারি।
১০ জুন সোমবার ভোরে জাদিমুড়া নাফ নদী সীমান্ত এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি)বিষয়টি নিশ্চিত করেন।অধিনায়ক জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসছে এমন সংবাদে উক্ত এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়।এ সময় একটি নৌকা জাদিমুড়া মন্দির থেকে ৭০ মিটার পূর্বে নাফ নদী দিয়ে বাংলাদেশের দিকে আসা একটি নৌকায় থাকা লোকজন বিজিবি সদস্যদের দেখামাত্র গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক মাদক কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসময়ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় একনলা বন্দুক,দুই রাউন্ড গুলির খোসা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে বিজিবি সুত্রে জানানো হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি