১৮ জুন ২০২৬

টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৫০ বিকাল
টেকনাফে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী আজ বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইউএনও জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, সাতজন জেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

আটক জেলেরা হলেন ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১৫), হেলাল (১৪), লাল মিয়া (১৯), সৈয়দ আলম (২১) ও মো.ফয়সাল (২২)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

আটক হওয়া দুটি নৌকার মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মো. রাজ্জাক বলে জানা গেছে।

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, শাহপরীর দ্বীপের প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায়, মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে জেলেদের আটক করা হয়।

স্থানীয় জেলেদের বরাতে এই ইউপি সদস্য জানান, শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্বপাড়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা নিয়ে ভোরে মাছ শিকারে যান জেলেরা। অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে আরাকান আর্মির সদস্যরা তাঁদের আটক করে নিয়ে যান।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি