৭ মে ২০২৬

টেকনাফে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী আটক !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টেকনাফে ১৪ কেজি গাঁজাসহ দুই নারী আটক !

জাহেদুল ইসলাম(জাহেদ), কক্সবাজার থেকে : কক্সবাজারের সিমান্ত উপজেলা টেকনাফে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

মাদকঅধিদপ্তর সুত্রে জানা যায়,রোববার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া এলাকার আব্দুল আমিনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪কেজি গাঁজা উদ্ধার করা হয়।এতে জড়িত থাকার অপরাধে আব্দুর রশিদের স্ত্রী নুর আয়েশা ওরফে তাহেরা (২৫) ও মোহাম্মদ হোছনের স্ত্রী তৈয়বা প্রকাশ বুইল্যানীকে আটক করা হয়।

এই দুই নারী দীর্ঘদিন ধরে অত্র এলাকায় খুচরা মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় এলাকাবাসী।কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,আটক দুই নারীকে টেকনাফ মডেল থানায় রোববার দুপুরের দিকে সোপর্দ করা হয়।এবং মাদক পাচার ও মাদক সেবনে লিপ্ত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদস্যদের চলমান সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি