টেকনাফ থেকে গুলিবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

কক্সবাজার থেকে সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফ থেকে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত সমুদা বেগম ইয়াবা ব্যবসায়ী।
শনিবার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবনের মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
পুলিশের ভাষ্য, প্রতিদিনের মতো টহল দেয়ার সময় গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। সেখান থেকে গুলিবিদ্ধ এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করা হয়েছে। নিহত সমুদা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি