৬ মে ২০২৬

টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে এলো নারী-পুরুষের মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ পিএম
টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে এলো নারী-পুরুষের মরদেহ

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতে মরদেহ দুটি ভেসে আসে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থানে জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে আসে। স্থানীয় জেলেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পরে মেরিন ড্রাইভ এলাকার লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এরপর সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি