১৮ জুন ২০২৬

টেইলর সুইফটের ‘গোপন’ খবর ফাঁস করে আলোচনায় মামদানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:৫৬ এএম
টেইলর সুইফটের ‘গোপন’ খবর ফাঁস করে আলোচনায় মামদানি

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বখ্যাত মার্কিন গীতিকার, প্রযোজক-অভিনেত্রী ও পপ সংগীতশিল্পী টেইলর সুইফট ইতিহাসের অন্যতম সফল এবং সর্বাধিক অ্যালবাম বিক্রি হওয়া সংগীতশিল্পীদের একজন। ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর জন্ম নেওয়া এ তারকা বিশ্বব্যাপী প্রভাবশালী সাংস্কৃতিক প্রভাবের জন্য পরিচিত। সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ গায়িকার বিয়ের গুঞ্জন উঠেছে। সেই আলোচনায় সুইফটের বিয়ের গোমর ফাঁস করলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। 

প্রেমকে পূর্ণতা দিয়ে পরিণয়ের দিকে এগোচ্ছেন আমেরিকান পপ সেনসেশন টেইলর সুইফট ও ক্রীড়া তারকা ট্রাভিস কেলসি। এর মধ্যেই সেরেছেন বাগদানও। এরপর থেকেই ভক্তদের মাঝে কৌতূহল— বিয়েটা কবে করবেন তারা?

এবার সেই দিন-তারিখ ফাঁস করে দিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সম্প্রতি সংবাদ সম্মেলনে কথার ফাঁকে বলে দেন তিনি, ৪ জুলাই বিয়ে করবেন সুইফট ও কেলসি। তার মন্তব্যের পরই বিষয়টি নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। ফিফা বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমন কথা বলেন জোহরান মামদানি। 

এ নিউইয়র্ক সিটির মেয়র বলেন, আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদযাপন। একই সময়ে টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠান। সব কিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।

মেয়র কি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন?—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মামদানি বলেন, না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে তাদের বিয়ের অনুষ্ঠান যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেটির জন্য শুভকামনা জানাই।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সম্পর্কে রয়েছেন পপ সংগীতশিল্পী টেইলর সুইফট ও ক্রীড়া তারকা ট্রাভিস কেলসি। রাখঢাক না করে নানা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে প্রেমের সিলমোহর দিয়েছেন তারা। এরপর বাগদানের মাধ্যমে সম্পর্ককে আরও পাকা করে নেন দুজনে। এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্যে প্রবেশের পালা। যদিও বিয়ের দিন-তারিখ এখনো কোনো কিছু প্রকাশ করেননি সুইফট ও কেলসি। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সুইফট ও কেলসির বিয়েতে এড শিরান, জিজি হাদিদ, সেলেনা গোমেজ, কার্লি ক্লসের মতো বড় তারকারা উপস্থিত থাকবেন। বিয়ের অনুষ্ঠান হতে পারে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি