তেহরানে সশস্ত্র হামলায় সাবেক আফগান পুলিশপ্রধান নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলা আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা কর্মকর্তা আকরামুদ্দিন সারি নিহত হয়েছেন। ইরানি পুলিশ তার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানি বার্তা সংস্থা মেহরকে বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে জানায়, আকরামুদ্দিন সারি ছিলেন আফগানিস্তানের সাবেক সরকারের আমলে তাখার প্রদেশের পুলিশপ্রধান। তেহরানের ভালি আসর স্ট্রিটে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর তিনি সশস্ত্র হামলার শিকার হন।
প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত করে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তেহরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত এবং খবরটি সঠিক। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে এবং হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি