৯ আগস্ট ২০২৬

তীর-ধনুক হাতে শাকিব খান: নতুন ছবির প্রস্তুতি?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ এএম
তীর-ধনুক হাতে শাকিব খান: নতুন ছবির প্রস্তুতি?

বাংলাপ্রেস ডেস্ক:   ঢালিউড কিং শাকিব খান সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া মানেই ভক্তদের মধ্যে নতুন জল্পনা। এবার সবুজ ঘাসের মাঠে তীর-ধনুক হাতে একেবারে লক্ষ্যভেদের ভঙ্গিতে ছবি দিয়ে সেই জল্পনা আরও বাড়ালেন ঢালিউড কিং। ক্যাপশনে দেওয়া তার অনুপ্রেরণামূলক বার্তাটি ইঙ্গিত দিচ্ছে, বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন এই সুপারস্টার

আজ দুপুরে নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন শাকিব খান। ছবিতে দেখা যাচ্ছে, তিনি পুরোপুরি স্পোর্টস পোশাকে, হাতে তুলে নিয়েছেন আর্চারি খেলার ধনুক। তার তাকানোর তীব্র ভঙ্গি, ফিটনেস এবং পেশিবহুল হাত—সবকিছুই প্রমাণ করছে, তিনি কোনো এক বিশেষ চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন। তার এই নতুন লুক এবং মনোযোগী ভঙ্গিমা দেখে ভক্তরা উচ্ছ্বসিত।

ক্যাপশন হিসেবে তিনি লেখেন: “Dream big, Aim bigger! (স্বপ্ন দেখো বড়, লক্ষ্য রাখো আরও বড়!)

নতুন কোনো অ্যাকশন সিনেমার ইঙ্গিত?

শাকিব খানের এই আর্চারি প্র্যাকটিসের ছবি দেখে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি তার আসন্ন কোনো অ্যাকশন বা ঐতিহাসিক গল্পের সিনেমার জন্য চরিত্র রূপায়ণের প্রস্তুতি। গত কয়েক বছর ধরেই তিনি নিজেকে শারীরিক দিক থেকে আরও বেশি ফিট করে তুলছেন, আর এই তীর-ধনুক হাতে নেওয়া ছবিটি সেই প্রস্তুতিরই অংশ।

তর ভক্তরা ধারণা করছেন, এই লুকটি কোনো বড় বাজেটের সিনেমার জন্য, যেখানে হয়তো তাকে একজন যোদ্ধা বা বিশেষ কোনো মিশনে দেখা যাবে। তবে, এই প্রস্তুতি ঠিক কোন সিনেমার জন্য, তা নিয়ে শাকিব খান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি