তীব্র তাপদাহে স্পেনে সহস্রাধিক মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইউরোপজুড়ে তীব্র তাপদাহে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে স্পেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, টানা ১৬ দিনের ভয়াবহ তাপপ্রবাহে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
স্পেনের জনস্বাস্থ্য সংস্থা কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে অন্তত এক হাজার ১৫০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সংস্থাটির ধারণা, অস্বাভাবিক দেশের মর্টালিটি মনিটরিং সিস্টেম (মোমো)-এর তথ্য ব্যবহার করা হয়েছে তাদের গবেষণায়।এ ছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা এইএমএটি-এর তাপমাত্রাজনিত তথ্যও বিশ্লেষণে যুক্ত করা হয়েছে। যদিও সরাসরি মৃত্যুর কারণ হিসেবে তাপপ্রবাহকে চিহ্নিত করেনি মর্টালিটি মনিটরিং সিস্টেম।
এর আগে জুলাই মাসেও একই ধরনের সংকট দেখা দেয় দেশটিতে। তখনকার হিসাবে, এক হাজার ৬০ জন অতিরিক্ত মানুষ মারা গিয়েছিল গরমের কারণে—যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবেই পৃথিবীজুড়ে তাপপ্রবাহ এখন আরো দীর্ঘস্থায়ী, তীব্র ও ঘন ঘন ঘটে চলেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি