তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহে বিরাজ করছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তীব্র শীত ও রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরেছে কুয়াশার শিশির।
কনকনে শীতে বিপর্যস্ত পরিস্থিতিতে উত্তর প্রান্ত এলাকা তেঁতুলিয়ার মানুষ। মঙ্গলবার তাপমাত্রা কমে সকাল ৯টায় রেকর্ড হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে ৮ এর নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উত্তর জনপদের মানুষ। উত্তরের এ এলাকাটি কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বত সন্নিকটে। হিমালয় থেকে হিমেল
হাওয়া ও পূবালী ঠান্ডা বাতাসে মঙ্গলবার থেকে এক লম্ফে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা পারদ।
তাতেই শীতের প্রকট ধারণ করায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকালে ঘন কুয়াশা, উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা অনুভূত হতে থাকে। রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত ভারি শৈত্যপ্রবাহের ঠান্ডার প্রকোপে বিপাকে পড়েছে সর্বসাধারণ মানুষ। খড়-কুটো আগুনে জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় প্রান্তিক জনপদের মানুষগুলোকে।
হঠাৎ করে তাপমাত্রা নিচে নামায় ঘরের বিছানা, মেঝে ও আসবাবপত্র বরফ হয়ে উঠছে। শীত দূর্ভোগে প্রচন্ড কষ্ট পাচ্ছে শিশু থেকে বয়োজৈষ্ঠ্যরা। বিপাকে নিম্ন আয়ের মানুষগুলো। শীতের তীব্রতার কারণে কাজে যেতে ভয় পাচ্ছেন দিন মজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক থেকে নানান পেশাজীবি মানুষগুলো। তারা জানাচ্ছেন, সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত বরফের মতো ঠান্ডা লাগে। ঠান্ডার কারনে কাজে যেতে পারছি না। শীতের তীব্রতা থেকে বাঁচতে গরম কাঁপড় কিনতে হাটবাজারের ফুটপাতের দোকানগুলোর দিকে ছুটছে বিভিন্ন পেশাজীবির মানুষ। শীত নিবারণে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ফুটপাতের দোকানগুলো।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লেগে রয়েছে মানুষের ভিড়। তারা কেউ নিম্নবিত্ত, কেউ দিন মজুর আবার কেউ মধ্যবিত্ত থেকে উচ্চ বিত্তও। শীতের তীব্রতার কারণে বেড়েছে শীতজনিত নানান ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। আকাশের মেঘ সরে যাওয়ার কারণে ভারি শৈত্যপ্রবাহ বইছে। এরকম দু’চারদিন চলতে পারে। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি