তীব্র গরমের পর ঢাকায় নামলো স্বস্তির বৃষ্টি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: টানা একমাস দাবদাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে কিছুটা শীতল বাতাস অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া যায়।এদিন রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুরসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। মাঝে-মধ্যে আকাশে বিদ্যুৎ চমকাতেও দেখা যায়।
এদিকে, মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি