৪ মে ২০২৬

তাসকিন-মোস্তাফিজের লড়াইয়ে শেষ হাসি ফিজের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
তাসকিন-মোস্তাফিজের লড়াইয়ে শেষ হাসি ফিজের

বাংলাপ্রেস ডেস্ক:   ম্যাচ শুরুর অনেক আগে শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুকে দেখা মিলল একটা ছবির। তাসকিন আহমেদ কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজুর রহমানের।

বিদেশ বিভূঁইয়ের লিগে দেখা হয়ে গেল দুই ‘দেশি’র, তবে এবার ভূমিকাটা ছিল ভিন্ন, একজন খেলছিলেন আরেকজনের বিপক্ষে। সেই লড়াইয়ে শেষমেশ শেষ হাসিটা মোস্তাফিজই হেসেছেন। তার দল দুবাই ক্যাপিটালস জিতেছে ৬৩ রানের বিশাল ব্যবধানে। 

দল হারলেও তাসকিন নিয়েছিলেন ৩ উইকেট। যদিও ৪ ওভারে রান দিয়েছেন ৪০টি। মোস্তাফিজ ২ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট, রান দিয়েছেন মোটে ১৩। তবে দুজনকেই ছাপিয়ে গেছেন মোহাম্মদ নবি। ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে তুলে নেন ৩ উইকেট। বনে যান ম্যাচসেরা।

শুরুতে ব্যাট করতে নেমে এদিন দুবাই তোলে ১৮০ রান। ওপেনার সেদিকুল্লাহ আতাল ৪৪ বলে ৬৬ রান করেন, জর্ডান কক্স করেন ১৯ বলে ২৮ রান। দুজনকেই সাজঘরের পথ দেখান তাসকিন। এরপর দুবাইয়ের অধিনায়ক দাসুন শানাকার উইকেটটাও তুলে নেন তিনি। শারজাহর হয়ে তিন ম্যাচ খেলে এই ম্যাচেই সবচেয়ে বেশি উইকেটের দেখা পেলেন বাংলাদেশের এই তারকা।

১৮১ রানের লক্ষ্যে খেলতে নামা শারজাহকে চড়ে বসতে দেননি মোস্তাফিজ। নিজের দ্বিতীয় বলেই ফেরান তাসকিনের বদলি ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে নামা জনসন চার্লস। এরপর হায়দার আলী, ওয়াকার সালামখিল আর মোহাম্মদ নবির বোলিংয়ের সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি শারজাহ। শেষ দিকে মোস্তাফিজ ফেরান আদিল রশিদকে। ১১৭ রানে অলআউট হয় দলটা। টানা ২ হারের পর জয়ের মুখ দেখে মোস্তাফিজের দুবাই। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি