৪ মে ২০২৬

তারুণ্য ধরে রাখতে যা করবেন !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তারুণ্য ধরে রাখতে যা করবেন !

জীবনযাপন ডেস্ক: বয়স একটা সংখ্যা মাত্র। সময়ের সঙ্গে সমান্তরালভাবে যে অভিজ্ঞতা তৈরি হয় তাকেও বয়স বলা যায়। কোন বয়সে কী করা উচিত বা উচিত নয়, তার সবটাই মানুষের তৈরি, সমাজের তৈরি। এজন্য পৃথিবীতে বাস করার সময় বেড়ে চললেও, বয়সের ছাপ মনে ফেলা চলবে না।

মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে ‘তরুণ’ ভাবতে পছন্দ করে। সবাই চায়, আয়নার সামনে নিজের চেহারাটা টান টান দেখতে। অবশ্য একটা সময়ের পর মানুষের চেহারা কুঁচকে যেতে শুরু করে। আর এজন্য শরীরের যত্ন নিতে হয়। তাহলেই বয়সে ছাপ এড়ানো সম্ভব।

দেখে নিন কিভাবে প্রাকৃতিক উপায়ে বয়সের ছাপ এড়াবেন:

  • দুধ খান। দুধে প্রোটিন ও ক্যালসিয়াম থাকায় ত্বক ভালো থাকে।
  • নিয়ম করে সয়া মিল্ক খেতে পারেন। এতে ত্বকে বলিরেখা পড়বে না। এছাড়া ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকবে।
  • প্রতিদিন অন্তত এক কাপ গ্রিন টি খান। শরীরের অতিরিক্ত টক্সিন বের করে দেয় গ্রিন টি।
  • সকাল বেলা ঘুম থেকে উঠে এক কাপ কফি খেলেই শরীর তরতাজা লাগে। ত্বকের জন্যও কফি ভালো।
  • গাজর চোখের ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে। গাজরের রস নিয়মিত খেলে ত্বক ভালো থাকে। এজন্য নিয়মিত গাজরের রস খাওয়ার চেষ্টা করুন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি