৫ মে ২০২৬

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সোমবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এই সিপিসি নেতা। এর আগে, রোববার রাতে বিএনপির ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিট ব‍্যুরো সদস‍্য কংগ্রেসের ডেপুটি লি হংঝং। চীনের পিপলস গ্রেট হলে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে কমিউনিস্ট পার্টির নেতারা বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। দলটির ডেপুটি লি হংঝং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বৈঠকের মধ‍্যদিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা লাভ করবে বলে সিপিসি আশাবাদ ব্যক্ত করে। আর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ‍্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের বিষয়ে শায়রুল কবির খান জানান, বৈঠকে দুই দলের মধ্যে পারস্পরিক রাজনৈতিক বোঝাপড়া ও আঞ্চলিক ভূরাজনীতিতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সিপিসির পক্ষ থেকে বলা হয়—এ বৈঠকের মধ্য দিয়ে দুই দলের রাজনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত হলো। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি