তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে : আমীর খসরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আজকের বাংলাদেশে তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বপ্ন দেখছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আমীর খসরু বলেন, ‘এই দিনে আমাদের স্মরণ করতে হবে, যিনি ষড়যন্ত্রমূলক অবস্থায় বাংলাদেশকে রক্ষা করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে প্রত্যেক মানুষ বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই স্বীকার করছেন শহীদ জিয়া এই দেশের অবিসংবাদিত নেতা।
তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ ছিল অনন্য। তাকে কলঙ্কিত করার চেষ্টা হলেও আজকে বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া।’
তারেক রহমান প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘অনেক ষড়যন্ত্র ও বাধা-বিপত্তির মুখেও তারেক রহমান আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি জিয়াউর রহমানের দেখানো স্বপ্নই আজকের প্রজন্মকে দেখাচ্ছেন।সমাজের সর্বস্তরের মানুষ আজকে তার নেতৃত্বে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছে।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমান দেশের উন্নয়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছেন।’ তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমান বলেছেন খাল খনন করতে হবে, ৩০ কোটি গাছ লাগাতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। আমাদের এখন শুধু আন্দোলন নয়, জনগণের কাছে উন্নয়নের এ পরিকল্পনাও পৌঁছে দিতে হবে এবং তাদের সম্পৃক্ত করতে হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি