৬ মে ২০২৬

তারেক রহমান কোনো রাজনীতিবিদ নয় : হানিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তারেক রহমান কোনো রাজনীতিবিদ নয় : হানিফ
বাংলাপ্রেস ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো রাজনীতিবিদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ রোববার সকালে নিজ বাসভবনে কুষ্টিয়া জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, মির্জা ফখরুল মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান কোনো রাজনীতিবিদ নয় যে, রাজনীতি থেকে তাকে সরানোর জন্য মামলা দিতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। সেই ক্ষমতাকে ব্যবহার করে সন্ত্রাস-দুর্নীতি করে গেছেন। অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সদর উপজেলার সাড়ে ৩শ দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি