৫ মে ২০২৬

তারেক রহমান এখন মানবতার দূত: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ এএম
তারেক রহমান এখন মানবতার দূত: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক:   অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের সহযোগিতা করে তারেক রহমান এখন মানবতার দূত হিসেবে কাজ করছেন বলে মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তিনি বলেছেন, তারেক রহমান ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সারাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অভাবী কিন্তু মেধাবীদের খুঁজে বের করেন। তারপর গোপনে তাদেরকে নিয়মিত সহযোগিতা করেন। এক্ষেত্রে তিনি ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে ইসলামের সেই মহান নীতি ও আদর্শ অনুসরণ করেন।

মঙ্গলবার দুপুরে বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ছাত্রছাত্রীদের মাঝে বই, শারীরিকভাবে অক্ষমদের হুইল চেয়ার এবং চাষিদের মধ্যে কৃষি উৎপাদন বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বিনাভোটে এবং রাতের ভোট দিনে করে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। ২০১৮ সালে দিনের ভোট রাতে করার জন্য তিনি নিজের পছন্দের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে আট হাজার কোটি টাকা সংগ্রহ করেন। এরমধ্যে তিন হাজার কোটি টাকা ব্যয় করেন প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বাহিনী এবং এজেন্সিকে ম্যানেজ করতে। বাকি পাঁচ হাজার কোটি টাকা চারজন মিলে ভাগ করে নেন।

তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করেন। সেদিন অশ্রুসজল চোখে খালেদা জিয়া বলেছিলেন,আল্লাহ আপনাদের বিচার করবেন। নিজের অপকর্মের সব সহযোগীদের অসহায়ভাবে ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো আল্লাহ বিচার করেছেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

বক্তব্য রাখেন ডাক্তার মনোয়ারুল কাদির বিটুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল ইসলাম চৌধুরী হিরু, সিনিয়র চিকিৎসক আজফারুল হাবিব রোজ প্রমুখ।  

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি