৬ মে ২০২৬

তারাগঞ্জের অপরিকল্পিত গুচ্ছগ্রাম নদীগর্ভে ভেঙ্গে পড়ার আশঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তারাগঞ্জের অপরিকল্পিত গুচ্ছগ্রাম নদীগর্ভে ভেঙ্গে পড়ার আশঙ্কা
তারাগঞ্জ (রংপুর) থেকে আব্দুল্লাহিল শাহীন: রংপুরের তারাগঞ্জ উপজেলায় চিকলী নদীর ধারে বালু ভরাট করে অপরিকল্পিত ভাবে নির্মাণ হচ্ছে ভূমি মন্ত্রনালয়ের আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রাম। অপরিকল্পিতভাবে নির্মাণ হওয়া এ গুচ্ছগ্রাম যে কোনো মূহুর্তে নদীগর্ভে ভেঙ্গে পড়তে পারে বলে আশংকা করছেন এলাকার সচেতন মহল। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমি মন্ত্রননালয়ের (আশ্রয়ন প্রকল্প-২) এর আওতাধীন গুচ্ছগ্রামটি নির্মিত হচ্ছে নদীর বালু উত্তোলন করে বালুচরে। ভূমিহীন ৩০ টি পরিবারের জন্য ২কক্ষ বিশিষ্ট মোট ৩০ টি ঘর নির্মানের কাজ চলছে এখানে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, এলাকায় আরও খাস জমি থাকলেও কেন নদীর চরে ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প নির্মিত হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। এলাকার ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, এ ইউনিয়নে ১ নং খতিয়ানে খাস মোট জমির পরিমান ৫১.৯৭ একর, কিন্তু ২৫৪২-৪৭ দাগের ১.৫৪ একর জমিতে গুচ্ছগ্রাম নির্মিত হচ্ছে। বালুচর ছাড়াও আরও ৫০ একরের বেশী খাস জমি রয়েছে এই এলাকায়। কিন্তু নদী চর বেছে নেয়াটা এলাকাবাসীর মনে প্রশ্নের সৃষ্টি করেছে। কামার পাড়া গ্রামের রাজু মিয়া, হরিলাল, ধীরেন্দ্র, শফিকুল আক্ষেপ করে বলেন, ‘বালুত ভরাট করিয়া বানাছে হামার এলাকার গরীব মানুষের জন্য গুচ্ছগ্রাম, কয়দিন থাকপে কে জানে”। নদীর চরের কোনো দিকে বাঁধ না থাকায় বড় ধরনের বৃষ্টি, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে গুচ্ছগ্রামের ঘর ভেঙ্গে বিলিন হয়ে যেতে পারে আশ্রয়ন প্রকল্পটি এতে সরকারী বরাদ্দের পুরো টাকা বিফলে যাবার আশংকাও রয়েছে। এ ব্যাপারে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এর সাথে তার অফিস কক্ষে কথা হলে তিনি বলেন, উপজেলার সয়ার ইউনিয়নে ভূমি মন্ত্রনালয়ের আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামের মোট বরাদ্দ কত টাকা তা মনে নেই, তবে প্রতিটি পরিবারের ঘরের বরাদ্দ দেড় লক্ষ টাকা। নদী গর্ভে বিলীনের আশংকার কথা বললে তিনি বলেন, উদ্ধতন কর্তৃপক্ষ কয়েকবার সার্ভে করেছে ভেঙ্গে গেলেও আমার করার কিছুই নেই। গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যান ও ৫নং সয়ার ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আজমের সাথে কথা হলে তিনি বলেন, আমি শুধু প্রকল্প চেয়ারম্যান এর বেশী জানিনা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি