৬ মে ২০২৬

তারাগঞ্জে সবাইকে ম্যা‌নেজ করে অবৈধ গর্ভপাত ঘটা‌ন কাজল রেখা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তারাগঞ্জে সবাইকে ম্যা‌নেজ করে অবৈধ গর্ভপাত ঘটা‌ন কাজল রেখা
আব্দুল্লা‌হিল শাহীন, রংপুর থে‌কে: রংপু‌রের তারাগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কমপ্ল‌ে‌ক্সের সে‌বিকা কর্তৃক দীর্ঘদিন অবৈধ গর্ভপাত ঘটা‌নোর অভিযোগ উঠেছে। জানা‌ গে‌ছে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্ল‌ে‌ক্সে কর্মরত সে‌বিকা কাজল রেখা ৩/৪ বছ‌রের বেশি সময় ধ‌রে হাসপাতাল ক্যাম্পা‌সের নিজ বাসায় ও কতব্যরত অবস্থায় হাসপাতাল ভব‌নের বি‌ভিন্ন রু‌মে মোটা অং‌কের অর্থের বি‌নিম‌য়ে অবৈধভা‌বে এসব গর্ভপাত ঘ‌টি‌য়ে আস‌ছে। ‌বিষয়‌টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রায় সকল কর্মচারিরা অবগত থাক‌লেও এক অজ্ঞাত কার‌ণে কেউ মুখ খুলতে পারেন না। এমনকি প্রতিবাদ করারও সাহস নেই কারও। এ ব্যপারে সে‌বিকা কাজ‌লের সা‌থে কথা বল‌লে তি‌নি জানান, হাসপাতা‌লের সং‌শ্লিষ্ট সকল‌কে ম্যা‌নেজ ক‌রে তি‌নি এ কাজ ক‌রেন। ‌সে‌বিকা কাজল রেখার এহেন কর্মকা‌ন্ডে এলাকার স‌চেতন মহ‌লের মা‌ঝে নানা প্র‌শ্ন দেখা দি‌য়েছে। তারা বলছেন কাজল রেখার খুঁটির জোর কোথায়? বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি