৪ মে ২০২৬

তারাবির নামাজ ঘরে পড়তে মাওনালা সাদ এর আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তারাবির নামাজ ঘরে পড়তে মাওনালা সাদ এর আহ্বান

বাংলাপ্রেস ডেস্ক: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মীয় জমায়েত করার অভিযোগে দিল্লি পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিনি এখনও পলাতক। কিন্তু মঙ্গলবার তার গো’পন ডেরাতে বসেই তবলিগ জামাত নেতা মাওলানা সাদ কান্ধলভি একটি বিবৃতি জারি করে মুসলমানদের ঘরে তারাবি পড়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি ক’রো’না মহা’মা’রীর মধ্যে সবার সুরক্ষার স্বার্থে আসন্ন রমজানে মসজিদে না গিয়ে ঘরে বসে তারাবি নামাজ পড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, করো’না’ভা’ইরাসের বি’রু’দ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কারণে মসজিদে তারাবি নামাজ আদায় করা সম্ভব না হলে এই নামাজ ঘরে বসেই পড়া যাবে।

এছাড়া অনেকজনকে একসাথে না হওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি। বিভিন্ন দেশের সরকার করো’না’ভা’ইরাস রুখতে যেসব বিধিনিষেধ দিয়েছে, সেগুলোও মেনে চলতে আহ্বান জানিয়েছেন মাওলানা সাদ।

যারা করো’না’ভা’ইরাসের সং’ক্র’মণ মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠছেন তাদেরকে রক্তের প্লাজমা দান করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, তাবলিগের যাদের মধ্যে কভিড পজিটিভ পাওয়া গেছে তাদের অনেকেই চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন। সুতরাং তারা যদি এখন র’ক্তের প্লাজমা দান করেন তা হলে অনেক ক’রো’না আ’ক্রা’ন্ত রোগীর নিরাময়ে সুবিধা হবে।

মহা’মা’রি করো’না’ভাই’রাসের কবল থেকে বাঁচতে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ-ভারতেও লক’ডাউন চলছে। লক’ডাউন চলাকালীন আনন্দ অনুষ্ঠান, ধর্মীয় সভা ও প্রার্থনা সভাসহ সব ধরনের বড় জমায়েত নি’ষিদ্ধ রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দুদিন পর শুরু হচ্ছে মুসলিমদের সিয়াম সাধনার মাস রমজান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি