২২ জুন ২০২৬

তারাবি নামাজে ১২ জনের বেশি না: ধর্ম মন্ত্রণালয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
তারাবি নামাজে ১২ জনের বেশি না: ধর্ম মন্ত্রণালয়

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র রমজান মাসে তারাবি নামাজে ১২ জনের বেশি অংশ নিতে পারবে না।

পবিত্র মাহে রমজান মাসে দেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিকে বাসায় থেকেই তারাবি নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাবি আদায় হওয়া প্রতিটি মসজিদে দুইজন হাফেজসহ মোট ১২ জন নিয়মিত নামাজ পড়বেন। এ সময়, বাইরের কোনো মুসল্লি অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়।

এর আগে, ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মসজিদে কোনও জামাতে ৫ জনের বেশি অংশ নিতে পারবে না। আর শুক্রবার জুমার জামাতে ১০ জনের বেশি অংশ নিতে পারবে না। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে মসজিদের খতীব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য মুসল্লিদের নিজ বাসায় নামাজ আদায় করার অনুরোধ জানানো হয়।

সে সময়, একইসঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপসনালয়গুলোতেও ধর্মীয় জমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি