৪ মে ২০২৬

তানজিন তিশার ঈদের নাটক 'শুনতে কী পাও'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তানজিন তিশার ঈদের নাটক 'শুনতে কী পাও'

বিনোদন ডেস্ক: ছোট পর্দার হালের ক্রেজ তাজিন তিশা নতুন একটি নাটকে সম্প্রতি অভিনয় করলেন। তার আগের রোমান্টিক গল্পের নাটকগুলো থেকে এবারের নাটকটি কিছুটা হলেও ভিন্ন ধরনের। নাটকের নাম ‘শুনতে কী পাও’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

এ নাটকে অভিনয় নিয়ে তানজিন তিশা বলেন, “নানাভাবে দু’জন মানুষের হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে। কখনও তা হয়ে ওঠে পারিবারিক সংঘাতের, কখনও ভুল বোঝাবুঝি নিয়ে মনের টানাপড়েনের। আবার কখনও ত্যাগের মধ্য দিয়েও ভালোবাসার প্রকাশ দেখা যায়। যে জন্য ভালোবাসার গল্প নানাভাবে দর্শকের সামনে ধরা দেয়। ‘শুনতে কী পাও’ নাটকের গল্প আমার আগের নাটগুলো থেকে একেবারে আলাদা। অন্তত নাটক দেখার পর দর্শক তা স্বীকার করবেন।” এতে তিশার বিপরীতে দেখা যাবে অপূর্বকে।

নির্মাতা জানান, কাব্য ও রায়া নামের শিক্ষক ও ছাত্রীর ভালোবাসা নিয়ে এ নাটকের গল্প। তাদের আগে থেকেই পরিচয় ছিল। একসময় কাব্য’র একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি হয়। ঘটনাক্রমে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী রায়া। কিন্তু কাব্য শিক্ষকতার জায়গা থেকে রায়াকে ভালোবাসার কথা বলতে পারে না।

তাই একসময় বাধ্য হয়ে কাব্য চাকরি ছেড়ে দিয়ে রায়াকে তার ভালোবাসার কথা জানায়। এমনই গল্প নিয়ে নির্মিত এ নাটকটি আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি