৪ মে ২০২৬

টাঙ্গাইলে রেললাইন থেকে অজ্ঞাত দুই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
টাঙ্গাইলে রেললাইন থেকে অজ্ঞাত দুই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রেলপথ থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার সরাতৈল এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন। তিনি জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছেন- উত্তরবঙ্গ থেকে আসা একতা এক্সপ্রেস ওই পথ দিয়ে ঢাকার দিকে যাওয়ার পর তারা লাশ দুটি দেখতে পান। ক্ষতবিক্ষত লাশ দুটি দেখে মনে হয়েছে, ট্রেনের ধাক্কায় তাদের ওই অবস্থা হয়েছে। তিনি জানান, নিহত দুজনই পুরুষ, বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। মোটামুটি দেড়শ গজ ব্যবধানে রেললাইনে পাশে রক্তাক্ত লাশ দুটো পড়েছিল। এর মধ্যে একটি লাশের পাশে মাথার কাছে পড়েছিল মানিব্যাগ ও মোবাইল ফোন। তবে কারও পরিচয় পুলিশ জানতে পারেনি। এটি দুর্ঘটনা, না এর পেছনে অন্য কিছু আছে তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি