৫ মে ২০২৬

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
বাংলাপ্রেস ডেস্ক:  টাঙ্গাইলের বাসাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে।নিহত মনোয়ারা বেগম (৪২) একই এলাকার ধলা খানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। এ জন্য তিনি ওই বাড়ীতেই একাই বসবাস করতেন। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতে ঘুমাতে যায়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর সাথে প্রতিবেশীর জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল বলেও পুলিশ জানায়। এ ব্যাপারে বাসাইল থানার ওসি এসএম তুহিন আলী বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি