৮ মে ২০২৬

টাঙ্গাইলে ৩ স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টাঙ্গাইলে ৩ স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার

বাংলাপ্রেস ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে বনে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণি পড়ুয়া তিন ছাত্রী। গতকাল রোববার সন্ধ্যায় ঘাটাইলের সাতকুয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার একজন ছাত্রীর বাবা সোমবার অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার টাঙ্গাইলের ঘাটাইল এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর ওই চার ছাত্রী বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টায় তারা ঝড়কা এলাকায় যায়। সেখানে তাদের সাথে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন।

পরে তারা আশিক নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে সাতকুয়া এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের উত্তর-পশ্চিম দিকে ঘুরতে যায়। এ সময় ৫-৭ জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে হৃদয়, শাহীন ও আশিককে মারধর করে তিন জনকে গণধর্ষণ করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি