২৫ জুন ২০২৬

টানা তিন ম্যাচে সেরা ভিনিসিয়ুস, ব্রাজিলের জয়ের নায়ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৫০ পিএম
টানা তিন ম্যাচে সেরা ভিনিসিয়ুস, ব্রাজিলের জয়ের নায়ক

বাংলাপ্রেস ডেস্ক:   ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। টানা তিন ম্যাচে ‘ফিফা ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতে এবারের আসরে নিজের আধিপত্যের জানান দিয়েছেন তিনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল ১-১ গোলে ড্র করলেও দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভিনিসিয়ুস। এরপর হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে আক্রমণভাগে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল যখন নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে, তখনো ম্যাচের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস। ফলে টানা তৃতীয় ম্যাচেও তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

গতি, ড্রিবলিং, সুযোগ সৃষ্টি এবং আক্রমণে ধারাবাহিক কার্যকারিতার মাধ্যমে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুলেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তার এমন ধারাবাহিক নৈপুণ্যে বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে ব্রাজিলের আত্মবিশ্বাসও বেড়েছে কয়েক গুণ।

বিশ্বকাপের শুরু থেকেই ভিনিসিয়ুসের এই দুর্দান্ত ফর্ম ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নকআউট পর্বেও তিনি একই ছন্দ ধরে রাখতে পারলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরো উজ্জ্বল হতে পারে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি