টানা ৪২ কিলোমিটার সাঁতার কেটেছেন বকুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদী দিয়ে সাঁতার কেটে নরসিংদীর রায়পুরার মণিপুরা খেয়া ঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ৪২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন নরসিংদী সদর উপজেলার আলোকবালীর পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী।
আজ মঙ্গলবার (৩আগস্ট) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদী দিয়ে সাঁতার শুরু করে। পরে প্রায় ৭ ঘন্টা বিরতিহীন সাঁতার কেটে দুপুর ১২টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা খেয়া ঘাটে এসে পৌঁছায়।
সাঁতারু বকুল সিদ্দিকী নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের সাবেক স্বাস্থ্য পরিদর্শক সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘ এই নদীপথ পাড়ি দিয়ে মণিপুরা ঘাটে এসে পৌঁছপালে উৎসুক গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় সাঁতারু বকুল সিদ্দিকী বলেন, নদীপথে সাঁতার কেটে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে গিনেজ বুকে নতুন করে রেকর্ড করতে চাই। আগামীতে নরসিংদী থেকে নদীপথে ঢাকা যাওয়ার পরিকল্পনা রয়েছে
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি