৫ মে ২০২৬

তামিমের শেষ ভরসা ম্যানচেস্টার, নুরুর স্টামফোর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তামিমের শেষ ভরসা ম্যানচেস্টার, নুরুর স্টামফোর্ড
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর দ্বিবার্ষিক নির্বাচনের আর এক দিন বাকি। গোটা অঙ্গরাজ্য জুড়েই বইছে নির্বাচনী হাওয়া। প্রবাসীদের ঐক্যবদ্ধ করার বদলে বিভক্ত করতে আদালত পর্যন্ত গিয়েছিল দু'টি স্বার্থান্বেষী মহল। বিনা নির্বাচনে বাক-এর নেতৃত্বকে আর কেউ কুক্ষিগত করার সুযোগ পাচ্ছেন না। সকল চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত নির্বাচনেই যেতে হয়েছে দু'টি প্রতিদ্বন্দ্বি দলকে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের জন্য দীর্ঘদিন অপেক্ষার পর আবারও দুইটি পূর্ণ প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তামিম-মামুন ও নুরুল-হুমায়ুন দু'টি প্যানেলকেই বেশ শক্তিশালী মনে করছেন ভোটাররা। উভয় প্যানেলের সভাপতি পদের দুই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছেন সচেতন ভোটাররা। তামিম-আজিজ পরিষদের সভাপতি প্রার্থী গবেষক তামিম আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালির্ফোনিয়া থেকে ডক্টর অব ফিলোসফি (পিএচডি) ডিগ্রি লাভ করেন। তারপর কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত হার্টফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন(এমবিএ) ডিগ্রী লাভ করেন। অপরদিকে নুরুল-হুমায়ুন পরিষদের নুরুল আলম ওরফে নুরু চট্টগ্রাম সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এবারে এ বিষয়টি ভোটারদের মধ্যে বেশি আলোচনা হচ্ছে। তবে এবারে ভোট নিয়ে প্রবাসীদের মনে বেশ উৎফুল্লতা দেখা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন শহরে দু'টো প্যানেলেই ৫/৬ করে নির্বাচনী সভাও করেছে। উভয় দলেই পূর্ণ প্যানেলে জয়ের আশা করছেন। বাকিটা জানা যাবে রবিবার ১২ সেপ্টেম্বর রাতে। আগামী ১২ সেপ্টেম্বর কানেকটিকাটব্যাপী ১১৮টি শহরের প্রবাসীদের জন্য ৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারে মোট ভোটারের সংখ্যা কত? তার সঠিক হিসাব নির্বাচন কমিশনের কাছেও। কারণ একই ঠিকানার একই ব্যক্তির নামে ৩/৪ বার করে ভোটার বানানো হয়েছে। ফলে সহসাই নির্বাচন কমিশনের পক্ষে মোট ভোতারের সংখ্যা বলাটা দূস্কর। আনুমানিক ৪ হাজারেরও বেশি ভোটার বলে জানা গেছে। গত নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭শত ৭০ জন। এর আগে ২০১১ সালে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মোট ভোটারের চেয়ে তিনগুন বেশি। গত ২০১১ সালের নির্বাচনে বাক-এর তালিকাভুক্ত ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৩শ। ভোট প্রদান করেছিল মাত্র ৭২৫ জন। তবে বর্তমান ভোটার তালিকায় অনেকের নামে ৩/৪টি করে ভোট রয়েছে বলে অনেকেই অভিযোগ করেন। উভয় প্যানেলের প্রতিনিধিদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে যাতে একই ব্যক্তি দু'বার কিংবা জাল ভোট দিতে না পারে। দুই প্যানেলের জন্য এবার দু'টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। একটি ম্যানচেস্টার আর অপরটি স্টামফোর্ড। এ দু'টি ভোটকেন্দ্রের ফলাফলের উপর নির্ভর করছে দুই প্যানেলের ভাগ্য। বাকি দু'টো কেন্দ্র ব্রিজপোর্ট ও ওয়ালিংফোর্ডে একটিতে জিতবে তামিম এবং অন্যটিতে নুরুল। স্টামফোর্ড কেন্দ্রে জেতার জন্য বেশি জোর দিচ্ছেন নুরুল-হুমায়ুন পরিষদ আর ম্যানচেস্টার কেন্দ্রে জেতার জন্য জোর দিচ্ছেন তামিম-মামুন পরিষদ। এ দু'টি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সম্ভাবনা থাকলেও শেষে দু'টি কেন্দ্রে দুই প্যানেলের সবাই জয়ী হতে পারবে না। সভাপতি-সম্পাদক ছাড়া বাকি পদগুলোতে উভয় প্যানেলের মধ্যে ভাগাভাগি হবে। শেষের দিকে নিজের কাজকর্ম ও সাংসারিক কাজের ক্ষতি করে উভয় প্যানেলের প্রার্থীরা চোখের ঘুম হারাম করে দিনরাত প্রচারণা চালাচ্ছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি