১৪ আগস্ট ২০২৬

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, বড় লিডের পথে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম
তামিমের দুর্দান্ত সেঞ্চুরি, বড় লিডের পথে বাংলাদেশ

ছবি: এএফপি

বাংলাপ্রেস ডেস্ক: দুই ব্যাটার তানজিদ হাসান ও মোমিনুল হকের সেঞ্চুরির জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লিডের দ্বারপ্রান্তে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ১৭ রানে পিছিয়ে আছে টাইগাররা।

ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের ইনিংস শুরু করে প্রথম দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ১০২ রানে পিছিয়ে ছিল টাইগাররা। দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তানজিদ-মোমিনুল। তানজিদ ৩২ ও মোমিনুল ৩৫ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন মোমিনুল। অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজেলউডের প্রথম শিকার হওয়ার আগে ৮টি চারে ৪৯ রান করেন মোমিনুল।

তানজিদের সাথে দ্বিতীয় উইকেটে ১৮৯ বলে ১০২ রানের জুটি গড়েন মোমিনুল। এই জুটি গড়া পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তানজিদ।

দলীয় ১৩৮ রানে মোমিনুল হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান তানজিদ। এ সময় তানজিদ ৭৪ ও শান্ত ২৮ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও হ্যাজেলউড ১টি করে উইকেট নেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি