৫ মে ২০২৬

তামিম খেলতে চাইলে অবশ্যই খেলবে, কোচকে জিজ্ঞেস করার কী আছে: ক্রীড়ামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তামিম খেলতে চাইলে অবশ্যই খেলবে, কোচকে জিজ্ঞেস করার কী আছে: ক্রীড়ামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, সম্ভব কি না এটা বুঝতে ওদের সঙ্গে বসতে হবে। তামিমের সঙ্গে বসা খুবই জরুরি। তার পরিকল্পনা জানলে সামনে অগ্রসর হতে পারব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আরও বলেছেন, প্রধান কোচের সঙ্গে বসার মতো কিছু দেখছি না। তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ জন্য কোচকে জিজ্ঞেস করার কী আছে? শনিবার বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের পাপন আরও বলেছেন, সবার সঙ্গেই আমার সম্পর্ক আছে বলে আমি মনে করি। আমি একা মনে করলে তো হবে না। তামিমের বিষয়টা একটু স্পর্শকাতর ইস্যু এ কারণে, হুট করে কেন খেলে ছেড়ে দিল—এটা এখনো জানি না। প্রথম সমস্যাই যদি না জানি, পরে কী হলো সেই সমাধান দিতে পারবে না। ওর বিষয়টা জানা দরকার। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি