১৮ জুন ২০২৬

তামান্নার হাতে একগুচ্ছ কাজ, ৬ মিনিটের পারিশ্রমিক ৬ কোটি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ এএম
তামান্নার হাতে একগুচ্ছ কাজ, ৬ মিনিটের পারিশ্রমিক ৬ কোটি!

বাংলাপ্রেস ডেস্ক:   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্যক্তিগত জীবনে গত বছরটি পার করেছেন নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের প্রেম ভেঙে যায়, সইতে হয় বিচ্ছেদের যন্ত্রণা। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিজয় ভার্মা-তামান্না প্রেমকাহিনি নিয়ে ছিল সমালোচনার গুঞ্জন। 

তবে ব্যক্তিজীবনের সেই ক্ষত ক্যারিয়ারে প্রভাব ফেলতে দেননি তামান্না ভাটিয়া। বরং বিজয় ভার্মা তাকে তুচ্ছভাবে দূরে ছুড়ে ফেললেও ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘তুফান’-এর তালে নিজের রাজত্ব আরও পাকাপোক্ত করেছেন অভিনেত্রী। ২০২৬ সালেও রয়েছে তামান্না ভাটিয়ার হাতে একগুচ্ছ কাজ। সম্প্রতি গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে এমনটিই জানা গেছে। 

আর সে কারণে নতুন বছরে অভিনেত্রীর খবরের শিরোনামে এসেছে তার আকাশচুম্বী পারিশ্রমিকের কথা। তামান্না এখন আর দিন কিংবা সিনেমা চুক্তিতে নয়, বরং কাজ করছেন ‘মিনিট’ ধরে ধরে। আর সেই প্রতি মিনিটের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে যে কারও। 

সম্প্রতি গোয়ায় আয়োজিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে নৃত্যপরিবেশন করেন তামান্না ভাটিয়া। সেখানে আরও অনেক নামিদামি তারকার উপস্থিতি থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রীই। সেই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি নাচের পারফরম্যান্সের জন্য এ অভিনেত্রী দাবি করেছিলেন ৬ কোটি টাকা। অর্থাৎ প্রতি মিনিটের জন্য এক কোটি টাকা পকেটে পুরেছেন তিনি।

অনুষ্ঠানের টিকিটের দাম চড়া হওয়া সত্ত্বেও তামান্না ভাটিয়ার জনপ্রিয়তার কারণে কোনো টিকিটই অবিক্রীত ছিল না। মঞ্চে তার উপস্থিতিতেই দর্শকদের উন্মাদনা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। বলিউডের বর্তমান সময়ে আর কোনো অভিনেত্রী মঞ্চে পারফরম করার জন্য এত বিপুল পরিমাণ অর্থ পান কিনা, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

অনেকেই বলছেন— পেশাদার জীবনে তামান্না এখন ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন। একের পর এক আইটেম সং এবং ওয়েব সিরিজে তার সাফল্যই তাকে এমন চড়া দর হাঁকানোর সাহস জুগিয়েছে। বিচ্ছেদের বিষাদ ভুলে এখন কেবল নিজের কাজ আর নতুন উচ্চতা ছোঁয়ার নেশায় বুঁদ হয়ে আছেন তামান্না ভাটিয়া ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি