তালেবানের ওপর ফেসবুকের নিষেধাজ্ঞা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের তালেবান সমর্থনে ফেসবুকে সমস্ত রকম পোস্ট বা মন্তব্য নিষিদ্ধ ঘোষণা করা হল ফেসবুকের পক্ষ থেকে। তালেবানকে ‘জঙ্গিগোষ্ঠী’ উল্লেখ করে ফেসবুক জানিয়েছে, যাঁরা তালেবানের সমর্থনে তাদের প্ল্যাটফর্মে কোনও পোস্ট বা মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এই নীতি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক এর এক মুখপাত্র মঙ্গলবার জানান, 'বিপজ্জনক সংগঠন' সংক্রান্ত সমস্ত নিয়মাবলি মেনেই তালেবানের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, 'আমরা আফগানিস্তানের পরিস্থিতি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছি। তালেবানের সমর্থনে করা পোস্টগুলি চিহ্নিত করে মুছে দেওয়া হবে। যে অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট করা হয়েছে, সেটি নিষিদ্ধ করা হবে।' আফগানিস্তানে সক্রিয় তালেবান গোষ্ঠীগুলির হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন তিনি।
যদিও জানা যাচ্ছে, ফেসবুক তাদের 'বিপজ্জনক সংগঠন' ঘোষণা দেওয়ার পরেও তালিবান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আগের মতোই ব্যবহার করে চলেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি