৫ মে ২০২৬

ট্রাম্পকে জিনপিং

তাইওয়ানে অস্ত্র সরবরাহে সতর্ক থাকার আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম
তাইওয়ানে অস্ত্র সরবরাহে সতর্ক থাকার আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ানকে চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’ বলে অভিহিত করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানে অস্ত্র সরবরাহের সময় ট্রাম্পকে সতর্ক হতে হবে। 

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন জিনপিং এবং আশা করেন, উভয় পক্ষই তাদের মতপার্থক্য নিরসনের উপায় খুঁজে বের করবে।  বুধবার (৪ ফেব্রুয়ারি) এক ফোনালাপে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।  খবর বিবিসির। 

প্রেসিডেন্ট ট্রাম্প এ ফোনালাপকে ইতিবাচকভাবে ‘চমৎকার ও দীর্ঘ এবং পূর্ণাঙ্গ’ বলে অভিহিত করেছেন।  এ বছরের এপ্রিলে চীন সফর সফরের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান। 

বেইজিং বর্তমান ১ কোটি ২০ লক্ষ টন সয়াবিন কেনার পরিবর্তে ২০ মিলিয়ন টন মার্কিন সয়াবিন কেনার কথা বিবেচনা করছে। সামাজিক মাধ্যম ট্রুথের এক পোস্টে ট্রাম্প জানান, চীনের সাথে এবং রাষ্ট্রপতি শি'র সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো।  আমরা উভয়েই বুঝতে পারি যে এটিকে এভাবেই রাখা কতটা গুরুত্বপূর্ণ। 

তাইওয়ান এবং সয়াবিন ছাড়াও, ট্রাম্প এবং জিনপিংয়ের মধ্যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইরানের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল ও গ্যাস কেনার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

তাইওয়ান সম্পর্কে জিনপিং বলেন, স্বশাসিত দ্বীপটি চীনের ভূখণ্ড এবং বেইজিংকে তাইওয়ানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে হবে।  যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করতে হবে। 

উল্লেখ্য, গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ অনুমোদন দেয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় এবং দ্বীপটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক মাসগুলিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার সহ পশ্চিমা নেতাদের চীন সফরের পর এই ফোনালাপটি করা হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি