টাইমস স্কয়ারে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শনী বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবির প্রদর্শনী বন্ধ হয়েছে। স্থানীয় সময় রবিবার (১৫ আগষ্ট) রাত ১১টা ৫৯ মিনিটে চুক্তিকৃত নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবির প্রদর্শনী। গত রবিবার মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে নিউ ইয়র্কের টাইম স্কয়ারের বিলবোর্ডে শুরু হয় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনী।
গত ২৪ ঘন্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে বঙ্গবন্ধু’র ছবি প্রদর্শন করা হয়েছে। মোট ৩ ঘন্টায় ৭২০ বার বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক নানা ধরনের ছবি প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীর উদ্যোগক্তা নিউ ইয়র্কের এনওয়াই ড্রিমস প্রোডাকশনের চুক্তিকৃত নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই ছবির প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
গত শনিবার (১৪ আগষ্ট) রাত ১১টা দিকে দলে দলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মিরা নিউ ইয়র্কের টাইম স্কয়ারে জড়ো হয়ে ১২টা ১ মিনিট থেকে ছবির প্রদর্শনী উপভোগ করেন। নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে আসা কয়েকশত আওয়ামীলীগের নেতাকর্মিরা সেখানে জড়ো হয়ে নানা শ্লোগান দেন। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরাও উপস্থিত ছিলেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি