৬ মে ২০২৬

টাইমের চমক: বাইডেন ও কমলা ‘পারসন অব দ্য ইয়ার’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টাইমের চমক: বাইডেন ও কমলা ‘পারসন অব দ্য ইয়ার’
নিজস্ব প্রতিবেদক: এবারে অন্যরকম এক চমক দেখালো যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ও কমলা হ্যারিসকেই ২০২০ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে তারা বলে ‘পারসন অব দ্য ইয়ার’। এক বছরে গণমাধ্যমে যেসব ব্যক্তির সবচেয়ে ইতিবাচক বা নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়, ‘টাইম’ সাময়িকী তাঁদের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করে। শুরুতে পাঠকদের ভোটে একটি তালিকা প্রস্তুত করা হয়। পরে সেখান থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এ বছর পারসন অব দ্য ইয়ারের জন্য যাদের নাম মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তাঁরা হলেন—যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি, ভোটিং রাইটস অ্যাকটিভিস্ট স্ট্যাসি আব্রামস, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার, জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং টুল জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান, মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট, পোপ ফ্রান্সিস, অগ্নি নির্বাপণ কর্মী ও ব্ল্যাক লাইভস ম্যাটারস অ্যাকটিভিস্টসহ আরও অনেকে। টাইম সাময়িকী ২০২০ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ এর মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করেছিল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমারের নাম।করোনাভাইরাস প্রতিরোধে নজিরবিহীন পদক্ষেপ, প্রেসিডেন্ট ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়াসহ বিভিন্ন কারণে হুইটমার এ বছর জাতীয় মনোযোগ আকর্ষণ করেছেন। এ ছাড়া গত অক্টোবরে হুইটমারকে অপহরণ ও হত্যার একটি চক্রান্ত এফবিআই বানচাল করে, যা আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়েছিল। ধরিত্রীকে রক্ষায় স্কুল বাদ দিয়ে জলবায়ু আন্দোলনে শামিল হওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছিল টাইম। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি