২১ জুন ২০২৬

টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। মাশরাফী বিন মোর্ত্তজার জায়গায় বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে তামিম ইকবালের কাঁধে।

রোববার সন্ধ্যায় মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি জানান।

বিসিবি কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভা শুরু হয় দুপুরে। পরবর্তীতে সেখানে ডেকে নেয়া হয় তামিমকে। বোর্ড পরিচালকদের সঙ্গে লম্বা আলোচনায় তাকে জানানো হয় পরিকল্পনার কথা।

করাচিতে ১ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওডিআই দিয়ে নতুন অধ্যায় শুরু হবে তামিমের। মাশরাফী দায়িত্ব ছাড়ার পর অধিনায়ক হওয়ার দৌড়ে ছিল মাহমুদউল্লাহর নাম। তবে আগেই অনাগ্রহ প্রকাশ করেছিলেন মুশফিক।

এর আগে মাশরাফীর ইনজুরিতে শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে অধিনায়কত্ব করেছেন তামিম। হোয়াইটওয়াশ হওয়া সিরিজে দলের সঙ্গে নিজেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি