৫ মে ২০২৬

টাইব্রেকারে পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে সেমিতে নিলেন মার্টিনেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
টাইব্রেকারে পেনাল্টি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে সেমিতে নিলেন মার্টিনেজ
  বাংলাপ্রেস ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুট আউটে ইকুয়েডরকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে কোপার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল মেসিরা। যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার (৪ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও প্রথম আক্রমণ ইকুয়েডরই করে। ম্যাচের ১৫তম মিনিটে ময়েসেজ কালসেডোর বাড়ানো পাসে জেরেমি সারমিয়েন্তোর শট রুখে দেন এমিলিয়ানো মার্টিনেজ। কিছুক্ষণ পরই আরও লক্ষ্যে শট নেন পায়েজ। সব মিলিয়ে ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত আর্জেন্টাইনদের বেশ চাপে রেখেছিল ইকুয়েডর। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে পরাজিত করেছে। মেসি মিস করলেও গোলরক্ষকই দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর এই পেনাল্টি শুটের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে নায়ক হয়ে উঠেছিলেন এমিলিয়ানো মার্টিনেস। আর্জেন্টিনার গোলরক্ষক না থাকলে হয়তো কাতারে বিশ্বকাপ জেতাই হতো না লিওনেল মেসির। শুক্রবার সকালেও নায়ক সেই মার্তিনেস। টাইব্রেকারে তিনিই জেতালেন দলকে। মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থতা ঢেকে দিলেন মার্টিনেস। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয় ম্যাচ। কোপার নিয়ম অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটের খেলার পর সোজা টাইব্রেকার হয়। সেখানে আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিতে গিয়েছিলেন মেসি। বল লাগে বারে। গোল করতে ব্যর্থ হন মেসি। ইউরোয় টাইব্রেকারে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদা। কিন্তু মেসি পারেননি। তাতে যদিও দলের জয় আটকায়নি। টাইব্রেকারে ইকুয়েডরের প্রথম দু’টি শট আটকে দেন মার্টিনেস। তাতেই সেমিফাইনালে জায়গা পাকা করে নেয় মেসির দল। ম্যাচে ৩৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেই বল পেয়ে যান ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। হেডেই গোল করেন তিনি। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল শোধ করার সহজতম সুযোগ পেয়েছিল ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে বক্সের মধ্যে বল হাতে লাগে আর্জেন্টিনার রদ্রিগো ডি পলের। পেনাল্টি পায় ইকুয়েডর। কিন্তু এনার ভ্যালেন্সিয়ার মারা বল লাগে পোস্টে। ফিরতি বলেও গোল করতে পারেনি ইকুয়েডর। নির্ধারিত সময়ের মধ্যে জিতেই সেমিফাইনালে ওঠার পথে ছিল আর্জেন্টিনা। কিন্তু ৯০ মিনিটের মাথায় গোল করেন ইকুয়েডরের কেভিন রদ্রিগেজ। জন ইবোয়ার ক্রস উড়ে আসে বক্সে। সেই বলে মাথা ছোঁয়ান রদ্রিগেজ। বল জালে জড়িয়ে যায়। আর্জেন্টিনার ফুটবলারেরা অফসাইডের দাবি করলেও রেফারি তা নাকচ করে দেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি