৪ মে ২০২৬

তাদের ‘আক্ষেপ’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তাদের ‘আক্ষেপ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা: প্রত্যেক বাবা মায়ের ইচ্ছে তার সন্তান যেন তার মতো করে ভাবে, তার মতো করে চলে। তার ইচ্ছেগুলো পূরণ করে। তার দেখানো আদর্শে চলে। আক্ষেপটা তখনই আসে, যখন সন্তান নৈতিক আর অনৈতিকতার মাঝে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দেয়। তেমনই এক গল্প নিয়ে নাটক আক্ষেপ। এসএস মাল্টিমিডিয়ার প্রযোজিত এই নাটকটি রচনা করেছেন তানিন রহমান এবং পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, এফ এস নাঈম, তাসনিয়া ফারিন সহ আরো অনেকে।

নাটকটি সম্পর্কে নাঈম বলেন, এই সময়ে এসে এই ধরনের মানবিক গল্পের খুবই প্রয়োজন কারণ আমরা সম্পর্কগুলোর মর্ম বুঝতে ব্যর্থ হচ্ছি। নাটকটির পরিচালক বিশাল বলেন, আমি মূলতঃ রোমান্টিক গল্পেই কাজ করি। কিন্তু মনে হলো এই সমাজের মানবিক মূল্যবোধ সৃষ্টিতে আক্ষেপের মতো গল্পের খুবই প্রয়োজন। আক্ষেপ নাটকটি ঈদের অনুষ্ঠানসূচিতে এস এস মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি