৫ মে ২০২৬

স্যার ফজলে হাসান আবেদের কোনো তুলনা নেই: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্যার ফজলে হাসান আবেদের কোনো তুলনা নেই: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘স্যার ফজলে হাসান আবেদের কোনো তুলনা নেই। তিনি প্রচারবিমুখ মানুষ ছিলেন। বাংলার প্রতিটি জনপদে নিরবে-নিভৃতে ব্র্যাকের মাধ্যমে সেবা ছড়িয়ে দিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশে ব্র্যাকের কার্যক্রম ছড়িয়ে দিয়েছেন।’ আজ রোববার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কাদের বলেন, ‘ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমাদের দেশের একজন সৃজনশীল জনদরদী অসাধারণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্যার ফজলে হাসান। তার অসামান্য অবদান তৃণমূলের মানুষ আজীবন স্মরণ রাখবে। ক্ষুদ্র ঋণে অসামান্য অবদানের জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছি। প্রধানমন্ত্রীও তার পরিবারের খোঁজখবর রাখছেন। আমরা মরহুমের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি।’ এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ আর্মি স্টেডিয়ামেই রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে স্টেডিয়ামেই মরহুমের জানাজার পর দুপুর ১টায় বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর অ্যাপলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি