সয়াবিন তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রতি লিটারে দুই টাকা কমিয়ে খোলা সয়াবিন তেলের দাম ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বোতলজাত তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৪ টাকা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ এপ্রিল থেকে ভোজ্যতেলের দাম সমন্বয় করার কথা ছিল। তাই এনবিআর রোজার শুরুতে যে ট্যাক্স কমিয়েছিল সেটা এখন সমন্বয় করছে।
তিনি বলেন, এনবিআরের সঙ্গে কিছুটা সমন্বয়ের অভাবেই গত দুই দিন তেলের দাম নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আগামীতে আর এমন হবে না।
আহসানুল ইসলাম টিটু বলেন, খোলা সয়াবিনের দাম ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৮১৮ টাকা নির্ধারণ করা ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২৯ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৩৭ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি