১৮ জুন ২০২৬

স্বর্ণের দামে নতুন সমীকরণ, ভরিতে কমল ৯,০১৩ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০৩ এএম
স্বর্ণের দামে নতুন সমীকরণ, ভরিতে কমল ৯,০১৩ টাকা

দাম বাড়লেও ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের ভরিতে দাম কমল।

বাংলাপ্রেস ডেস্ক:  দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পৌঁছেছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। তবে আগের ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় ভরিতে দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর ওপর ৫ শতাংশ ভ্যাট নির্ধারিত ছিল। এতে ভ্যাটসহ এক ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারিত হয় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।

তবে বাজেটে সরকারের প্রস্তাব অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রতি ভরিতে ভ্যাট ২৫০০ টাকা নির্ধারণ করে বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এতে ক্রেতাদের ভরিতে কম খরচ করতে হচ্ছে ৯ হাজার ১৩ টাকা।

এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি