৪ মে ২০২৬

স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১১৬৬ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১১৬৬ টাকা

বাংলাপ্রেস ডেস্ক: এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। তবে বেশকিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে। এর আগে স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ১১ সেপ্টেম্বর।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা। বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ হাজার ৬৯৬ টাকা প্রতি ভরি।

একইভ‍াবে ১৮ ক্যারেটের ভরির দাম হবে ৫১ হাজার ৮৪৬ টাকা। এখন রয়েছে দাম রয়েছে ৫০ হাজার ৬৮০ টাকা।

একমাসের ব্যবধানে উল্লেখিত তিন ক্যারেটে স্বর্ণের দাম বাড়লেও বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম। প্রতি ভরির দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। এছাড়াও ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি