৪ মে ২০২৬

স্বর্ণের বাজারে আবারও মূল্য বৃদ্ধি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ এএম
স্বর্ণের বাজারে আবারও মূল্য বৃদ্ধি

বাংলাপ্রেস ডেস্ক:  আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। প্রায় এক সপ্তাহ দাম কমার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নতুন করে বৃদ্ধি আবারও বাজার অস্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় রয়েছেন। এ সময় স্বর্ণে বিনিয়োগ বাড়ায় দাম বাড়ছে।

স্পট গোল্ড (তাৎক্ষণিক লেনদেন) শুক্রবার সকালে ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,৯৮২.৫৯ ডলারে পৌঁছেছে। সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত দাম বেড়েছে ০.৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির স্বর্ণের ফিউচার্সও ১.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫,০০১.৮০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। আগামী দিনে প্রকাশিতব্য মূল্যস্ফীতির (ইনফ্লেশন) তথ্য এই প্রবণতাকে আরও নির্ধারণ করবে।

বিশ্ববাজারে স্বর্ণের এই উত্থানের প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি