৮ মে ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীরও ভারত সফর স্থগিত !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীরও ভারত সফর স্থগিত !

বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানা কামাল ভারত সফর বাতিল করেছেন। আজ বৃহস্পতিবার বিষয়টি জানা যায়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতে তার সফর বাতিল করেছেন।

ভারতে নাগরিকত্ব বিল পাসের একদিন পর বাংলাদেশের দুজন প্রভাবশালী মন্ত্রীর দেশটিতে নির্ধারিত সফর বাতিল ও স্থগিত করার ঘটনায় স্পষ্ট যে ঐ বিল পাসের বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার এবং বিষয়টি খতিয়ে দেখছে। চলতি সপ্তাহের বুধবার ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধন বিল পাস হয়। এর আগে সোমবার লোকসভায় পাস হয়।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তার আমন্ত্রণে শুক্রবার সেখানে যাওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করেন কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শরীফ মাহমুদ অপু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সফরটি স্থগিত করা হয়েছে। ’ কি কারণে সফর স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে দুপুরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রনে আজ বৃহস্পতিবার বিকালেই দিল্লি যাওয়ার কথা ছিল তার। ভারতের নাগরিকত্ব বিল এবং বাংলাদেশকে এর মধ্যে জড়িয়ে ফেলার বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতেই দেশটি সফরের কথা ছিল তার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি