২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্ন মুক্তাদির- ‘পারলে কিছু করে দেখান’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্ন মুক্তাদির- ‘পারলে কিছু করে দেখান’

 

বাংলাপ্রেস ডেস্ক: স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বলেছেন, তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না। তিনি নিজেই ঘুড়ে দাঁড়াতে পারবেন। কিন্তু দেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে সরকারকে। তা না হলে দেশ বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাবে এদিন বিকেলে এক ভিডিওতে এ কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান মুক্তাদির বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য পারলে কিছু করে দেখান। আর তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রয়োজন নেই।’

ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেণ, গতরাতে স্টুডিওতে হামলার পর তিনি থানায় মামলা করতে গিয়ে ভোর চারটা পর্যন্ত অপেক্ষা করেছেন। কিন্তু তার মামলা নেয়া হয়নি। মামলা না হওয়ার কথা এদিন দুপুরে ব্রিফিংয়ে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্মার্টটিভি বাছুন


সালমান মুক্তাদিরের ভাষ্য অনুযায়ী―এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার আগপর্যন্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার আগে কেন মামলা হলো না। ভুক্তভোগী সালমান মুক্তাদির লোকজন নিয়ে চারটা পর্যন্ত বসে থাকার পরও মামলা করতে পারেননি। পরে মামলা হলেও ওই তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায়নি কেন?

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার এত বড় রেসপনসিবিলিটি থেকে যখন স্টেটমেন্টে বললেন, মামলা দায়ের করা হয় না কেন, সালমান মুক্তাদির কেন মামলা করেননি। এই জিনিসটি কেন হাস্যকর এবং আপনাদের পুরো বিভাগ, আপনাদের সরকারকে কেন এত ছোট কর ফেললেন এখানে।


সালমান মুক্তাদির বলেন, আমি গতকালকে যে চারটা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে আপনার থানায় বসা ছিলাম, গত রাত চারটা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায়, আমি টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম, যেখানে আমার মাথা ঠিক থাকার কথা না। তখনো এসে আজ দুপুর পর্যন্ত মামলা করা হয় নাই। যতক্ষণ না বিষয়টি ভাইরাল হয়েছে, আপনার বক্তব্য এসেছে, এর আগপর্যন্ত কেন মামলা দায়ের হয় নাই, এই প্রশ্ন আমার আপনার কাছে থাকার কথা। দেশবাসীকে আপনারই জবাব দিতে হবে, কেন সালাহউদ্দিন আহমদের আন্ডারে মামলা হয় নাই।


এ ঘটনায় এদিন সকাল সাড়ে আটটায় মামলা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন।

এদিকে এদিন দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে মামলা না হওয়ার বিষয়টি উল্লেখ করার ব্যাপারেও ভিডিও বার্তায় কথা বলেন সালমান মুক্তাদির। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার প্রতিটি থানা, প্রতিটি অথরিটি, প্রতিটি অ্যাডমিন আপনার এক কল, এক বাটনের আন্ডারে। আপনি জানেনও না যে, মামলা দায়ের করা হয়েছে। আপনার কাছে সেই আপডেট নেই। আপনি কতটুকু ডিটাচড (বিচ্ছিন্ন) আপনার দেশের নাগরিকদের সঙ্গে, আপনার সঙ্গে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোটোকল, সেটার সঙ্গে পুরোপুরি ডিটাচড, আপনি জানেন না, মামলা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে সালমান মুক্তাদিরের বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও ও বিতর্কিত’ বলে উল্লেখ করেছেন। এ বক্তব্যের সমালোচনা করে কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমি কেন বিএনপির কথা বললাম, চাঁদাবাজির কথা কেন বললাম? আপনি যে রকম মুচকি হাসি দেন, এই মুচকি হাসি এখন আমার দিতে ইচ্ছা করতেছে। দেখেন, আমারও হাসি আসে, আপনারও হাসি আসে। আমরা একরকম অসহায়। আপনিও কিছু করতে পারতেছেন না, আমিও কিন্তু কিছু করতে পারছি না। আপনি হেসে উড়ায় দিচ্ছেন, আমিও হেসে হেসে উড়ায় দিচ্ছি।


গতরাতে ঘটনাস্থল থেকে যে তিনজনকে আটক করা হয়েছে, তারাই বিএনপির নাম বলেছে বলে দাবি করেছেন স্টুডিও হামলা ও ভাঙচুরের স্বীকার সালমান মুক্তাদির। তিনি বলেন, আটককৃতদের বন্দুক থেকে ফায়ার করা হয়েছে। সে আলামত সংগ্রহ করা হয়েছে। তাদের চাপাতি, কোদাল, সবই সংগ্রহ করা হয়েছে। তাদের ফোনের ভিডিও দেখলাম আমি। তাদের চেহারা দেখলাম। তারা স্বীকার করতেছে, মানুষের কাছ থেকে মাইর খাওয়ার পর, মানুষের মুখে শুনতেছি, তারা বিএনপির নাম নিয়েছে।


এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সালমান মুক্তাদির বলেন, আমার স্যানিটি-কম্পোজার বজায় রাখতে হবে, আমার স্পিচ ঠিক রাখতে হবে। আমি বিএনপি নিয়ে কোনো কথা বলতে পারব না, আঙুল তুলতে পারব না। আমি খুবই কনফিউজড। আপনি কি বিএনপির পিয়ার ম্যানেজমেন্ট ক্রাইসিসের দায়িত্ব নিয়েছেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন? এখানে আমি খুবই কনফিউজড। বিকজ, প্রবলেম ওয়াজ সেফটি অ্যান্ড সিকিউরিটি।

সবশেষ সালমান মুক্তাদির বলেন, ‘কিছু একটা করে দেখান। আপনাদের কাছে টাকা চাই না। আমার স্টুডিও বানায় দিতে হবে না। আমি সালমান মুক্তাদির যথেষ্ট স্ট্রং। আমি কারও থেকে ভিক্ষা চাব না। আমার কিছু লাগবে না। যদি আপনি সত্যিই কিছু করে দেখাতে চান, তাহলে বাংলাদেশের জন্য কিছু করেন। আমার এটার ধ্রুতে যদি আপনারা কোনো ধরনের সেফটি-সিকিউরিটি মানুষের জন্য নিশ্চিত করতে না পারেন, আমার নাগরিকদের সিকিউরিটি নিশ্চিত করতে না পারেন, তাহলে মাই লস।’


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি